মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
এনপিবি কোলাজ
expand

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ নিয়ে গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি সরাসরি উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে গত জুনে কোয়েল ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, নিয়ম অনুযায়ী তাকে নিজে উপস্থিত হয়ে এটি জমা দিতে হবে।

সে সময় দেশের বাইরে থাকায় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা দেরি হয় তার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস তাদের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামীর পাশাপাশি কোয়েল মল্লিকের নাম ঘোষণা করে।

এরপর এপ্রিলে দিল্লিতে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। শপথের পর কোয়েল জানিয়েছিলেন, দেশ ও মানুষের সেবা করার এই মহৎ দায়িত্ব তিনি অনেক ভেবেচিন্তেই নিয়েছেন।

তবে হঠাৎ করেই তার এই পদত্যাগ রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। কোয়েলের আগে তৃণমূলের আরও তিন সংসদ সদস্য- সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করেন।

ফলে কোয়েলের বিদায়ের পর রাজ্যসভায় তৃণমূলের আসন সংখ্যা কমে ৯-এ দাঁড়িয়েছে।

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, পদত্যাগের পরই কোয়েল বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন।

এই সাক্ষাতের পর রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে- যে কোয়েল এবার পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন কিনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank