রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারে ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিক ভারতের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের বড় হার দেখতে হয়েছে সূর্যকুমার যাদবের দলকে। বড় ব্যবধানের এই হার দলটির সেমিফাইনালের পথে সমীকরণ জটিল করে তুলেছে।

এই হারের ফলে সুপার এইট থেকে শেষ চারে যেতে এখন বাকি দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই ভারতের সামনে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দুটিই কার্যত ‘ডু অর ডাই’ লড়াইয়ে পরিণত হয়েছে। একটি ম্যাচ হারলেই নির্ভর করতে হবে অন্য দলের ফল এবং নেট রান রেটের ওপর।

ভারত যদি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হারাতে পারে, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৪। সাধারণত এই পয়েন্ট সেমিফাইনালের জন্য যথেষ্ট হতে পারে। তবে জটিলতা তৈরি হবে যদি দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ জেতে এবং ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের মধ্যকার বিজয়ী দল আবার দক্ষিণ আফ্রিকাকে হারায়। সেক্ষেত্রে একাধিক দলের পয়েন্ট সমান হলে নেট রান রেট নির্ধারণ করবে সেমিফাইনাল ভাগ্য।

ভারত যদি কেবল একটি ম্যাচে জয় পায়, তাহলে তাদের পয়েন্ট হবে ২। এমন পরিস্থিতিতে চাইবে দক্ষিণ আফ্রিকা যেন বাকি সব ম্যাচ জিতে নেয়। পাশাপাশি ভারতের জয়টি হতে হবে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। তখন ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পয়েন্ট সমান হতে পারে। সেক্ষেত্রেও শেষ চারের টিকিট নির্ভর করবে নেট রান রেটের ওপর।

সুপার এইট, গ্রুপ–১ সূচি

২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে (মুম্বাই) ২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (আহমেদাবাদ) ২৬ ফেব্রুয়ারি: ভারত বনাম জিম্বাবুয়ে (চেন্নাই) ১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে (দিল্লি) ১ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Saudi Arabia
Scheduled
21 Jun, 10:00 PM
VS
World Cup