সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

উড়তে থাকা ভারতকে মাটিতে নামাল দক্ষিণ আফ্রিকা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে পাত্তাই দিলো না দক্ষিণ আফ্রিকা। মিলার-ব্র্যাভিসদের ঝড়ো ইনিংসের পর লক্ষ্য তাড়াই দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটাররা।

রোববার (২২ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্ট্রেডিয়ামে ভারতকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। উড়তে থাকা ভারতীয় ক্রিকেট দল টানা ১২ ম্যাচ জয়ের পর প্রথম হারের মুখ দেখল।

এদনি টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার কুইন্টন ডি কক। এরপর থিতু হতে পারেননি অধিনায়ক এইডেন মার্কারাম ও রায়ান রিকেলটন। পরের দুই ওভারের মধ্যেই ফিরেছেন তারা। আউট হওয়ার আগে ডি কক ৬, মারক্রাম ৪ ও রিকেলটন ৭ রান করেন।

তবে ২০ রানে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে পথ দেখান অভিজ্ঞ ডেভিড মিলার এবং তরুণ ডেওয়াল্ড ব্রেভিস। এই দুই ব্যাটার ধীরে ধীরে ভারতীয় বোলারদের ওপর চড়াও হতে থাকনে। মাত্র ৫০ বলে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পায় প্রোটিয়ারা।

২৯ বলে তিনটি করে চার ও ছয়ের মাধ্যমে ৪৫ রান করে আউট হন ব্রেভিস। এদিকে ফিফটি তুলে নেন মিলার। তার ইনিংস থামে ৬৩ রানে। ৩৫ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো।

এই দুই ব্যাটার আউট হওয়ার পর রানের গতি মন্থর হয় দক্ষিণ আফ্রিকার। শেষদিকে ট্রিস্টান স্টাবসের অপরাজিত ২৪ বলে ৪৪ রানে ভর করে ১৮১ রানের পুঁজি পায় প্রোটিয়ারা। এছাড়া মার্কো ইয়ানসেন ২, কোরবিন বোচ ৫ ও ক্যাগিসো রাবাদা শূন্য রান করেন।

ভারতের সবচেয়ে সফল বোলার বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৫ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন আর্শদিপ সিং। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন বরুণ চক্রবর্তী ও শিবাম দুবে।

রান তাড়া করতে নেমে শুরুতেই ইন ফর্ম ব্যাটার ইষাণ কিষাণকে হারায় ভারত। এইডেন মারক্রামের করা বলে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ তুলে দেন অন-ফর্ম ব্যাটার ইষাণ কিষাণ। পরের ওভারের প্রথম বলেই তিলক ভার্মাকে সাজঘরের পথ ধরান মার্কো ইয়ানসেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ফেরেন অভিষেক শর্মাও। ইষাণ শূন্য, তিলক ১ ও অভিষেক ১৫ রানে আউট হন।

এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দেখে-শুনে খেলার চেষ্টা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। দুজনকেই সাজঘরের পথ ধরান প্রোটিয়া বোলিং অলরাউন্ডার কোরবিন বোচ। সূর্য কুমার ২২ বলে ১৮ এবং সুন্দর ১১ রান করে সাজঘরে ফেরেন।

ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টা চালান শিবাম দুবে ও হার্দিক পান্ডিয়া। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কেশব মহারাজের বলে আউট হন পান্ডিয়া। ৩৭ বলে ৪২ রান করেন দুবে। এছাড়া আর্শদিপ ১ রান করেন। আর রানের দেখা পাননি বরুণ চক্রবর্তী, রিংকু সিং ও জাস্প্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন মার্কো ইয়ানসেন। তিনটি উইকেট নেন কেশব মহারাজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X