রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিধ্বস্ত অস্ট্রেলিয়াকে চোখ রাঙাচ্ছে ওমান, সান্ত্বনার জয় আশা করছে অজিরা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে মোটেও আশানারূপ পারফর্ম করতে পারেনি সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে অজিরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও পরবর্তীতে খেয় হারায় অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের কাছে হারার পর শ্রীলঙ্কার সামনেও দাঁড়াতে পারেনি অজিরা। বৃষ্টির কারণে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি করায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শেষ হয়েছে অকালে। নড়বড়ে এই দলকে এবার শেষ ধাক্কা দিতে চায় ওমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ওমান।

কাগজে-কলমে অস্ট্রেলিয়ার পাশাপাশি এ গ্রুপ থেকে ছিটকে গেছে ওমানও। ফলে এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে কেবলই নিয়ম রক্ষার। তবে এই ম্যাচটি অস্ট্রেলিয়াকে হারিয়ে স্মরণীয় করে রাখতে চায় ওমান। দলটির অধিনায়ক যতীন্দর সিং বলেছেন, ওমানের জন্য এটি দারুণ সুযোগ। অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়ার সেরা সময় এটি।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংঙ্কিং বিবেচনায় অস্ট্রেলিয়ার ধারে কাছেও নেই ওমান। ফলে তাদের এমন দাবিকে অতি বাড়াবাড়ি মনে হতে পারে। তবে এক্ষেত্রে দেখতে হয় অজিদেরর সাম্প্রতিক ফর্ম। আর সেই সুযোগই কাজে লাগাতে চাইছে ওমান।

ম্যাচের আগে যতীন্দর সিং বলেন, ‘শতভাগ এটি একটি সুযোগ। আমাদের ছেলেরা এর অপেক্ষায় রয়েছে। কারণ টি-টোয়েন্টি হলো মোমেন্টাম ও মুহূর্তের খেলা। আপনি যদি সেই মুহূর্তগুলোতে সঠিকভাবে খেলতে পারেন, তবে ওই নির্দিষ্ট দিনে আপনি যেকোনো কিছু করতে পারেন। সুতরাং, অস্ট্রেলিয়া এই মুহূর্তে খুব একটা ভালো করছে না... তাদের গুঁড়িয়ে দেওয়ার এটাই সেরা সময়।’

এদিকে ওমান হুঙ্কার দিলেও অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচ সান্ত্বনার জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ। কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড এই দলকে বিধ্বস্ত বললেও পরিষ্কার জানিয়ে দিলেন, ওমান ম্যাচের আগে উজ্জীবিত অজিরা।

তিনি বলেন, ‘এই দল একসঙ্গে একটি পথচলা শেষ করার সুযোগ পেয়েছে, যেটা তারা শুরু করেছিল লম্বা সময় আগে এবং এখন পর্যন্ত ৯-১০ ম্যাচ খেলেছি। এর মধ্যে কিছু অসাধারণ পারফরম্যান্সও ছিল। তাই কাজটা শেষ করার অনুপ্রেরণা পাচ্ছি, যদিও আমরা যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানে থাকতে পারিনি। আরেকটি ম্যাচ আছে বিশ্বকাপে এবং আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Saudi Arabia
14'
1 - 0
10' Lamine Yamal
World Cup