শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান কাপ মিশনে বাংলাদেশের মেয়েরা, ক্রীড়া প্রতিমন্ত্রী শুভেচ্ছা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand

ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে দেশ ছাড়বে বাংলার মেয়েরা।

প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাওয়ার এই গৌরবময় মুহূর্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

এক বার্তায় তিনি বলেন, ‘আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।’

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এ গ্রুপে তাদের প্রতিপক্ষরা হলো চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরম্যান্স সবকিছুর বিচারে বাংলাদেশের চেয়ে যোজন দূর এগিয়ে আছে চীন কিংবা উত্তর কোরিয়া। তবে এসবরে দিকে মনোযোগ না দিয়ে ফুটবলারদের লড়াকু মানসিকতার পরিচয় দিতে বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank