সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। তবে এই টুর্নামেন্ট শুরুর আগে ইনজুরি ভালোভাবেই ভোগাচ্ছে স্বাগতিক ভারতকে।

আগেই জানা গিয়েছিল, ইনজুরির কারণে বিশ্বকাপের শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না দলের গুরুত্বপূর্ণ সদস্য ওয়াশিংটন সুন্দর।

এর মধ্যে এবার অন্য আশঙ্কার কালো মেঘ উড়ে এলো ভারতীয় শিবিরে। এবার ইনজুরি শঙ্কা দেখা দিয়েছে পেসার হার্শিত রানাকে নিয়ে।

টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। আর এই ম্যাচেই ঘটল বিপত্তি। ইনিংসে মাত্র এক ওভার বল করেই মাঠ ত্যাগ করেছেন পেসার হার্শিত রানা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বল করার সময় বেশ অসুবিধায় ভুগছিলেন হার্শিত। দুই বার বল করতে গিয়েও ফিরতে হয় তাকে। এরপর তিনি হাঁটু ধরতে বাধ্য হন এবং মাঠ থেকে আস্তে আস্তে হেঁটে বের হন।

ধারণা করা হচ্ছে, এই চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন তিনি। যদিও বিসিসিআই’র পক্ষ থেকে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

এদিকে ইনজুরি থেকে ফিরেছেন দলটির তারকা ব্যাটার তিলক বর্মা। প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৫ রানের কার্যকরী এক ইনিংস খেলেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X