বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ইশতেহার নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের এই ইশতেহার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী। বুধবার (৪ ফ্রেব্রুয়ারি) ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জামায়াতের ইশতেহারকে জনবান্ধব উল্লেখ করেন।

শেহরীন মোনামী বলেন, ‘ইশতেহারটি প্রথমত জনবান্ধব। একজন নাগরিক হিসেবে আমার কাছে এটি স্পষ্টভাবে জনস্বার্থকে গুরুত্ব দিয়েছে বলে মনে হয়েছে। বিশেষ করে নারীদের বিষয়ে ইশতেহারটি ইতিবাচক ও সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে।

তিনি আরও বলেন, পূর্ববর্তী সময়ে যে ধরনের পলিসি ও আইডিয়া দিয়েছেন সেটার কিছু ফিডবেকেও এসেছে। আজকে তারা আমাদের কাছে ব্যাখ্যা করে দিয়েছেন, আসলে তারা কী বলতে চেয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank