শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার  

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারির ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। যেসব কলকারখানা এই ছুটি কার্যকর করবে, তারা চাইলে পরবর্তী সুবিধাজনক সময়ে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজেএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এইর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে। এর ফলে নির্বাচন উপলক্ষ্যে টানা কয়েক দিন ছুটি থাকছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X