শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচনে প্রতিবারই জিতেছে বিএনপি: জাকির হোসেন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ এএম আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ এএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাকির হোসেন সরকার
expand
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাকির হোসেন সরকার

নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডার ক্রিকেট ম্যাচের মতো হবে বলে আমির হামজার মন্তব্যের প্রতিক্রিয়ায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশল জাকির হোসেন সরকার বলেছেন, ‘অস্ট্রেলিয়া কয়েক বারের বিশ্ব চ্যাম্পিয়ন। উগান্ডা কেবল মাত্র ক্রিকেট খেলা শুরু করছেন। হ্যাঁ ম্যাচ সেই রকমই হবে। আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার চার-পাঁচ বারের বিশ্বকাপ জয়ী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যতবার সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিজয়ী হয়েছে’।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইল ছাড়া বাক্স ব্রিজ এলাকায় নির্বাচনী পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এখন কেউ যদি আসলে বিজয়ের আশা করে তাহলে তাদেরকে পরীক্ষা দিতে হবে। এসব নিয়ে আপনারা বিচার-বিশ্লেষণ করবেন। আমি মনে করি এদেশের মানুষ সবকিছু বিচার বিশ্লেষণ করে আগামী ১২ তারিখে তাদের ফলাফল বা তাদের মতামত প্রকাশ করবে।’

জামায়াতের নারী কর্মীদের হেনস্তা ও প্রচারণায় বাধার প্রদানের অভিযোগ প্রসঙ্গে জাকির হোসেন সরকার বলেন, ‘এটার আসলে বস্তনিষ্ঠ কোন তথ্যভিত্তিক কোন সংবাদ আপনাদের কাছে থাকে আপনারা সেটি শেয়ার করতে পারেন। আমরা যেটি শুনেছি তারা একটা সহানুভূতি নেওয়ার জন্য একটা মিথ্যা ঘটনাকে তারা বারবার প্রচার করছে। এই ধরণের কোন ঘটনা ঘটেনি। যেটা ঘটনা ঘটেছিল তারা সেখানে আচরণবিধি লঙ্ঘন করে চকলেট বিলি করছিল এ রকম ঘটনা আমাদের এক কর্মী দেখে বলেছিল সেটা বলেছি যে আপনার এই চকলেট এভাবে বিলি করতে পারেন না’।

জাকির হোসেন বলেন, ‘এই ঘটনাকে তারা হেনস্তা এবং একজন প্রার্থী (আমির হামজা) বলেছেন আম্মার নাকি মাথা ফাটিয়ে দিয়েছে। কোথায় মাথা ফাটিয়েছে আপনার একটু খোঁজ খবর নিয়ে এটা দেখতে পারেন যে এ ধরনের কোন ঘটনা ঘটেছে কি না। যদি না ঘটে থাকে তাহলে একজন প্রার্থী হয়ে এরকম মিথ্যাচার করছে সেটাও আপনারা উনাদের কাছে জিজ্ঞাস করতে পারেন’।

বিএনপির এই প্রার্থী আরও বলেন, ‘আনুষ্ঠানিক প্রচারণা শুরু থেকেই বিভিন্ন পাড়া মহল্লা,শহরের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা গিয়েছি। আমরা দেখেছি লোকজন ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করছে। বিগত তিন তিনটি নির্বাচননে এ দেশের মানুষ ভোট দিতে পারি নাই। তাই এবারে সবাই ভোটকেন্দ্রে যাবে। ভোট দিবে এবং আমরা আশা করি সবাই ধানের শীষে ভোট দিবে ইনশাআল্লাহ’।

এসময় কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X