বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট নিয়ে মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম
মিজানুর রহমান আজহারী
expand
মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী তরুণ ভোটারদের উদ্দেশে একটি বিশেষ বার্তা দিয়েছেন।

তিনি নতুন প্রজন্মের ভোটারদের ন্যায় ও ইনসাফের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।’

তার এই সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ পোস্টটি স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পোস্ট করার পরপরই এতে হাজার হাজার রিয়েকশন ও মন্তব্য জমা পড়ে। বিপুল সংখ্যক নেটিজেন তার এই আহ্বানকে সাধুবাদ জানিয়েছেন।

ফেসবুক ব্যবহারকারীদের মন্তব্যে উঠে আসে- দেশের বর্তমান প্রেক্ষাপটে তরুণদের সচেতনতা এবং সঠিক সিদ্ধান্ত অত্যন্ত জরুরি।

প্রথমবার যারা ভোট দেবেন, তাদের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। মিজানুর রহমান আজহারী সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও, তার এই ‘ন্যায় ও ইনসাফ’-এর বার্তাটি তরুণ সমাজকে নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে বলে মনে করছেন তার অনুসারীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X