

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা উদ্বেগে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে ম্যাচগুলো ঘরে বসেই উপভোগ করতে পারবেন বাংলাদেশি দর্শকরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে ম্যাচগুলো টিএসএম ও র্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে দেখা যাবে। পাশাপাশি দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস, নাগরিক টিভিও সম্প্রচার করবে উপমহাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এছাড়া আয়োজক দেশ ভারতে স্টার স্পোর্টস টিভির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম জিওস্টার ও জিও হটস্টারে সম্প্রচার করবে।
আর সহযোগী আয়োজক দেশ শ্রীলঙ্কায় এ টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে ডায়রগ টিভি। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই টুর্নামেন্ট সব মিলিয়ে হবে ৫৫ ম্যাচ।
এই বৈশ্বিক টুর্নামেন্ট নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ নাম প্রত্যাহার করার পর স্কটল্যান্ডকে এবারের টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।
মন্তব্য করুন

