রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলাগুলো হলো- দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনী সফরে সড়কপথে নয়, হেলিকপ্টারযোগে উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান।

সফরের তারিখ ৭ ফেব্রুয়ারি নির্ধারিত হলেও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। নিরাপত্তাব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং সফরসূচি নির্ধারণকারী সংশ্লিষ্টদের সিদ্ধান্তের ওপর সময়সূচি নির্ভর করবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

এ সফরে এসব জেলায় বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

এর মধ্যে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের।

সফরকালে তারেক রহমান তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Argentina
Scheduled
20 Jul, 01:00 AM
VS
World Cup