শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাংলাদেশ না থাকা দুঃখজনক: পাকিস্তানের অধিনায়ক 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
সংবাদ সম্মেলনে  সালমান আলী আগা ।। ছবি: সংগৃহীত
expand
সংবাদ সম্মেলনে সালমান আলী আগা ।। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলী আগা। বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) কলম্বোয় অনুষ্ঠিত অধিনায়কদের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিশ্বকাপ না খেলা অত্যন্ত দুঃখজনক। তারা অনেক ভালো দল। আশা করি তারা আমাদের সমর্থন করবে।’

পাকিস্তান অধিনায়ক বলেন, ভারতের বিপক্ষে খেলা আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি সরকারের সিদ্ধান্ত। যদি ভারতের বিপক্ষে সেমিফাইনাল অথবা ফাইনালে খেলতে হয় , তাহলে সেটার জন্যও আমরা সরকারের নির্দেশনা মেনে চলবো।

তিনি আরও বলেন, আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলছি। গত বছর এশিয়া কাপের পর থেকে কোনো সিরিজ হারিনি। আমাদের সবকিছু ভালোভাবে চলছে এবং আমরা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।’

প্রসঙ্গত, নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরে বাংলাদেশকে বাদ দিয়ে টুর্নামেন্টে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় পাকিস্তান ক্রিকেট দলকে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ ‘বয়কট’ করার নির্দেশ দেয় দেশটির সরকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X