

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ নাজমুল ইসলামের স্ত্রী মারিয়া সুলতানা রাখি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি সন্তান হারানো বাবা-মায়ের অসহনীয় মানসিক যন্ত্রণার কথা তুলে ধরেন।
পোস্টে মারিয়া লেখেন, ‘মা বাবাতে মাবাবাতে ও কতো তফাৎ আল্লাহ। সন্তান মারা গেলে আগে দেখতাম বাবা মা মৃত্য ছেলের সন্তান এর চিন্তা করতো আর এখনকার কিছু বাবা মা কিভাবে মৃত ছেলের টা জীবিত সন্তানকে দিয়ে যাবে সে নিয়ে পাগল হয়ে যায়।’
মারিয়া আরও লেখেন, ‘আর সন্তান এর রেখে যাওয়া সন্তানদের আল্লাহ দেখবে বলে দায়িত্ব এড়িয়ে যায়। আর দায়িত্ব পালন করা দূরের কথা কিভাবে তাঁদের হক অন্যকে বুজিয়ে মরবে সে চিন্তায় ভিবর থাকে।’
স্ট্যাটাসের শেষাংশে মারিয়া সুলতানা রাখি লেখেন, আল্লাহ অন্তত মৃত্যুর আগে হেদায়েত দিক তাঁদের নাহলে তারা আল্লাহ আর মৃত ছেলের সামনে যে কিভাবে দাঁড়াবে আল্লাহ ভালো জানেন। তাঁদের আর কিভাবে মাফ করা যায় কিভাবে আর সব ঠিক করা যায় আমার জানা নাই মাবুদ।


