

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর গেন্ডারিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) (নবীজির জীবনচরিত) মহাসম্মেলন। এতে দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামি আলোচকগণ হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন।
শুক্রবার (২১ আগস্ট) ধুপখোলা মাঠে বাংলাদেশ জাতীয় সীরাত কমিটি আয়োজনে সকাল ৮টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক মহাসম্মেলন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ-এর সভাপতি মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন।
সিরাতুন্নবী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন—মুতাকাল্লিমে ইসলাম শায়খ ইলিয়াস গুম্মান (পাকিস্তান); মুহিউসসুন্নাহ শাহ আবরারুল হক রহ, (হযরতওয়ালা হারদুঈ)-এর প্রবীণ খলিফা শায়খ সায়্যিদ আজহার কারীম (ভারত); খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর; জামিয়া রাহমানিয়া আজিজিয়া, ঢাকার শাইখুল হাদিস, আল্লামা মুহাম্মাদ মামুনুল হক; মুফতি জাফর আহমাদ; মাওলানা ইমদাদুল ইসলাম; অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ; মুফতি আব্দুল্লাহ ফারুক; মুফতি আমানুল হক; জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকার মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস; বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, মুফতি আব্দুল মালেক; ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক, মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী; আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী; মাওলানা জুনায়েদ আল হাবিব; মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী; মুফতি সাখাওয়াত হুসাইন রাজী; মুফতি আরিফ বিন হাবিব; মুফতি জসিম উদ্দিন রাহমানী; মুফতি আনিসুর রহমান আশরাফী; মুফতি রেজাউল করীম আবরার।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন—মুফতি মিজানুর রহমান সাঈদ; মাওলানা রশিদ আহমাদ; মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী; মাওলানা মুজিবুর রহমান এবং মাওলানা মাযহারুল ইসলাম রাশেদী। আয়োজিত এই সিরাত সম্মেলনে এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন—মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালা (এমপি); মাওলানা জিকরুল্লাহ খান; মুফতি হাবিবুল্লাহ মিসবাহ; মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান; মাওলানা মুর্শিদুল আলম; আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন; মাওলানা আব্দুল বাসেত খান; হাফেজ মাওলানা হাসান জামিল; মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী; মুফতি কেফায়েতুল্লাহ আজহারী; মাওলানা তাফাজ্জুল হক আজিজ; মুফতি ওয়ালিউল্লাহ এবং মুফতি লুৎফর রহমান ফরায়েজী।


