

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ২৬ জুন) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা হচ্ছেন প্রখ্যাত দুই শায়খ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
মসজিদে হারাম
আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস। তিনি ২০১২ সালে মসজিদে হারাম ও মসজিদে নববির দীনি প্রেসিডেন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, যিনি সৌদি সরকারের একজন মন্ত্রী সমমর্যাদার। এছাড়াও তিনি মসজিদে হারামের ইমাম ও খতিব হিসেবে ৪০ বছর ধরে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম নেন ১৯৬০ সালে। ১২ বছর বয়সে কোরআন মুখস্থ করেন। ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন, ১৯৮৭ সালে মাস্টার্স শেষ করেন ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৯৫ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি শরিয়তে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
শায়খ আস-সুদাইস রিয়াদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হন। ১৯৮৪ সালে মাত্র ২৪ বছর বয়সে তাকে কাবার ইমাম মনোনীত করা হয়।
মসজিদে নববি
আজ মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি। তিনি প্রবীণ আলেম ও কারি মসজিদে নববির খতিব শায়খ আলী আল হুজায়ফির ছেলে।
শায়খ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ওই ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেছেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
২০১৯ সাল থেকে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন।
