শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চক্ষু শীতলকারী স্ত্রী লাভের দোয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিয়ে মানুষের জীবনের একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ প্রয়োজন। এটি মহান আল্লাহ তাআলার বিধান এবং মানবজাতির ফিতরতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নারী ও পুরুষ একে অপরের পরিপূরক; একজনকে ছাড়া অন্যজনের জীবন পূর্ণতা পায় না। বিয়ের মাধ্যমে মানুষের একাকীত্ব দূর হয়, পারিবারিক বন্ধন গড়ে ওঠে এবং জীবনে শান্তি, ভালোবাসা ও সুখের পরিবেশ সৃষ্টি হয়।

মানব ইতিহাসের শুরু থেকেই বিয়ের এই ব্যবস্থা প্রচলিত। আল্লাহ তাআলা হজরত আদম (আ.)-কে সৃষ্টি করার পর তাঁর সঙ্গিনী হিসেবে হজরত হাওয়া (আ.)-কে সৃষ্টি করেন এবং তাদের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতার সম্পর্ক প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতাই যুগে যুগে মানবসমাজে অব্যাহত রয়েছে।

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া।’ (সুরা রুম, আয়াত : ২১)

বিয়ের গুরুত্ব ও তাৎপর্য ইসলামে অত্যন্ত ব্যাপক। এ কারণে বিয়ের ব্যবস্থা সহজ হওয়া এবং দ্রুত উত্তম জীবনসঙ্গী পাওয়ার উদ্দেশ্যে উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন আমলের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে বিশেষভাবে দুটি কোরআনি আমল অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণিত হয়েছে। নিচে সে দুটি আমল তুলে ধরা হলো।

যে দোয়ায় উত্তম জীবনসঙ্গী লাভ হয়

পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর নবী মুসা (আ.)-এর কাহিনি বর্ণিত হয়েছে। সেখানে মুসা (আ.)-এর একটি দোয়াও এসেছে। যে দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তার বিয়ে ও থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। আশ্রয়ের পাশাপাশি উত্তম জীবনসঙ্গীনিরও ব্যবস্থা করে দিয়েছেন। সেই দোয়াটি হলো-

ﺭَﺏِّ ﺇِﻧِّﻲ ﻟِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﺇِﻟَﻲَّ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻓَﻘِﻴﺮٌ

উচ্চারণ : রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

অর্থ : হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস, আয়াত : ২৪)

চক্ষু শীতলকারী স্ত্রী লাভের দোয়া

আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়ে অনেক গুণাগুণের কথা কোরআনে বলা হয়েছে। তন্মধ্যে অন্যতম হলো- তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন। কোরআনে বর্ণিত দোয়াটি আপনিও করতে পারেন। ইনশাআল্লাহ আপনি প্রশান্তিদায়ক স্ত্রী লাভে ধন্য হবেন। দোয়া শিখিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন-

ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻦَﺍ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ

উচ্চারণ : রাব্বানা-হাবলানা-মিন আজওয়া-জিনা- ওয়া যুররিইয়া-তিনা, কুররাতা আ‘ইউনিওঁ, ওয়াজ‘আলনা-লিলমুত্তাকিনা ইমা-মা-।

অর্থ : হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শস্বরূপ করো। (সুরা ফুরকান, আয়াত : ৭৪)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Netherlands VS Sweden
Scheduled
20 Jun, 11:00 PM
VS
World Cup