সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব

সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:২২ এএম
expand
নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব

পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমকে সামনে রেখে ৩১ মে থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এদিন থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ওমরাহ পালনকারীরা এখন থেকে সরকারি নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি পাবেন। বিশেষ করে ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন। এই কার্যক্রম চলবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।

সৌদি আরব সরকার আশা করছে এবার আরও বেশি সংখ্যক মুসল্লি সহজ ও আধুনিক সেবার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।

একই সঙ্গে, সৌদি আরব তাদের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে ক্রমবর্ধমান সংখ্যক ওমরাহ ও হজযাত্রীকে সেবা দিতে পরিবহন ও আবাসন অবকাঠামোও সম্প্রসারণ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন