বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত
expand

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচে নিজে গোল না পেলেও, পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত প্রভাব রেখেছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি।

দলের দুটি গোলের পেছনেই ছিল তার জাদুকরী অবদান। অ্যাসিস্টের এই ডাবল সেঞ্চুরিতে মেসি যেমন আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর নায়ক হয়েছেন, তেমনই ব্যক্তিগত অর্জনেও এগিয়ে গেছেন এক ধাপ।

আটলান্টায় গত রাতের ম্যাচে জোড়া অ্যাসিস্ট করায় চলতি বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়াল ৪টিতে। আর এই সমীকরণেই গোল্ডেন বুট জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপ্পেকে টপকে সুবিধাজনক অবস্থানে চলে গেলেন এলএমটেন।

মেসি ও কিলিয়ান এমবাপ্পে, দুজনরই গোল ৮টি করে। কিন্তু বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এখন এগিয়ে মেসিই। কারণ, গোল সমান হলে অ্যাসিস্ট সংখ্যা হিসাব করা হয়। মেসি সেখানে এমবাপ্পের ৩টি অ্যাসিস্টের চেয়ে এগিয়ে।

এক নজরে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষ তারকারা:

লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৮ গোল, ৩ অ্যাসিস্ট

আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল

জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট

হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট

উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট

মিকেল ওইয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট

এই সাতজনের মধ্যে হালান্ড ছাড়া বাকি ছয়জনের সামনে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। রোববারের ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank