শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৬ রোগ থাকলে যাওয়া যাবে না হজে, সৌদি আরবের কঠোর নির্দেশনা

সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৬, ১১:২৪ এএম
পবিত্র কাবা চত্বর
expand
পবিত্র কাবা চত্বর

সৌদি আরবে পবিত্র হজের মৌসুম সামনে রেখে হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নতুন স্বাস্থ্যবিধি ও কড়াকড়ি নির্দেশনা জারি করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।

দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতা থাকলে ৬ রোগ থাকলে যাওয়া যাবে না হজে, সৌদি আরবে কঠোর স্বাস্থ্যবিধি নির্দেশনা, পবিত্র হজের মৌসুম সামনে রেখে হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নতুন স্বাস্থ্যবিধি ও কড়াকড়ি নির্দেশনা জারি করেছে সৌদি আরব।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট কিছু গুরুতর ও দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতা থাকলে এবার হজ পালনের অনুমতি বা পারমিট দেওয়া হবে না।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, যেসব শারীরিক অবস্থায় হজে অংশ নেওয়া যাবে না তার মধ্যে রয়েছে, কিডনির গুরুতর জটিলতা বা ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগী, হৃদযন্ত্রের গুরুতর সমস্যা বা হার্ট ফেইলিউর, লিভার সিরোসিস, জটিল মানসিক রোগ বা স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া), বয়সজনিত চরম শারীরিক দুর্বলতা এবং গর্ভাবস্থার শেষ তিন মাসে থাকা অন্তঃসত্ত্বা নারী।

এছাড়া হাজিদের জন্য টিকাদান সংক্রান্ত বিধিনিষেধও কঠোর করা হয়েছে। সব হজযাত্রীর জন্য ‘মেনিনোকোক্কাল মেনিনজাইটিস’ টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। হজের অন্তত ১০ দিন আগে এই টিকার ডোজ গ্রহণ করতে হবে।

পবিত্র হজের মৌসুম সামনে রেখে হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নতুন স্বাস্থ্যবিধি ও কড়াকড়ি নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট কিছু গুরুতর ও দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতা থাকলে এবার হজ পালনের অনুমতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন