বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
expand
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি এনপিবি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, রাষ্ট্রপ্রধানের চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এখনও চূড়ান্ত হয়েনি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

এদিকে গণমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী ৯ মে চিকিৎসার উদ্দেশ্য লন্ডনে যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হবে। সফর শেষে আগামী ১৭ মে তিনি দেশে ফিরবেন।

আরও জানা গেছে, সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসকসহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে রাষ্ট্রপতির সফরসঙ্গী।

উল্লেখ্য যে, সবশেষ ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে কার্ডিয়াক বাইপাস সার্জারি করিয়েছিলেন রাষ্ট্রপতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন