বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম জানলে আজও অবাক হয়ে যান ভক্তরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পিএম আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম
ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি : সংগৃহীত
expand
ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। ২০০৭ সালে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সময়ের সঙ্গে প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এই জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ একটুও কমেনি। বরং মাঝেমধ্যে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন উঠলেও তাদের ব্যক্তিগত জীবন ও বিয়ের স্মৃতি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বিয়ের সময়কার জাঁকজমক ছিল নজরকাড়া। অমিতাভ বচ্চন-এর মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’কে ঘিরে তখন ছিল উৎসবমুখর পরিবেশ। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রিয় তারকাদের এক ঝলক দেখতে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বলিউডের এই রাজকীয় আয়োজন সেই সময় মিডিয়া ও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সবচেয়ে বেশি চমক জাগায় কনের সাজ। খ্যাতনামা ডিজাইনার নীতা লুল্লা-র ডিজাইন করা শাড়িতে বিয়ের মঞ্চে হাজির হন ঐশ্বরিয়া। জানা যায়, সেই শাড়ির মূল্য ছিল প্রায় ৭৫ লাখ রুপি, যা তখনকার সময়ের জন্য অত্যন্ত ব্যয়বহুল। শুধু শাড়িই নয়, সোনা ও হীরার গয়নায়ও ছিলেন তিনি দ্যুতিময়। বিশেষ করে শ্বশুর-শাশুড়ি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন-এর উপহার দেওয়া মঙ্গলসূত্রটির মূল্য নিয়েও ব্যাপক আলোচনা রয়েছে; যার দাম প্রায় ৪৫ লাখ রুপি বলে শোনা যায়।

দাম্পত্য জীবনের ১৯ বছর পার করলেও এই জুটিকে ঘিরে আগ্রহ এখনো অটুট। মাঝে মাঝে সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা কখনোই তাদের জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারেনি। বরং তাদের বিয়ের সেই রাজকীয় আয়োজন, বিশেষ করে ঐশ্বরিয়ার ব্যয়বহুল শাড়ি আজও ভক্তদের কৌতূহলের অন্যতম কারণ হয়ে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন