মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক হাসিতে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া কে এই বালক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

এক হাসিতে ভারতসহ বিশ্বজুড়ে ভাইরাল হওয়া এই বালকের নাম অরুণ। ট্রাকের হেল্পার হিসেবে কাজ করা এই কিশোরের এক চিলতে অমলিন হাসি জয় করে নিয়েছে কোটি মানুষের হৃদয়।

ট্রাকের ড্রাইভার মেহেরুন আন্না অরুণকে খুবই পছন্দ করতো। একদিন ট্রাক ধুয়ে মুছে পরিস্কার করার পর, ড্রাইভার মেহেরু আন্না অরুনের হাতে এক কাপ চা দিয়ে ওকে একটা জোকস শোনায়। সেই জোকস শুনে অরুন যখন হাসতে থাকে, ওর সেই হাসি যখন কোনোমতেই থামছিলনা, তখন মেহেরু আন্না সেটা ভিডিও করে অন লাইনে ছেড়ে দেয়।

তারপর মুহুর্তে ভাইরাল বনে যায় অরুণ। সবাই যখন জানতে থাকে অরুনের পরিচয়, জেনে যায় রাজ্য সরকারও।

আর তারপর ট্রাকের হেলপারী ছেড়ে স্কুলে প্রবেশ করে। আগামী বছর অরুনের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে। তার ইচ্ছা এরপর গ্রাজুয়েট হয়ে নতুন কর্মজীবনে প্রবেশ করবে।

আর নতুন কর্মজীবনেও সে তার পাশে চায় তার ওস্তাদ সেই ট্রাক ড্রাইভার মেহেরু আন্নাকে....!

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup