মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিজামীর ছেলে নাদিমুর এনসিপিতে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গনে লেগেছে পরিবর্তনের হাওয়া। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে এবার যোগ দিচ্ছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান।

তিনি তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে জামায়াত সম্পৃক্ততা থাকলেও ড. নাদিমুর প্রগতিশীল ও সংস্কারপন্থি চিন্তার অধিকারী হিসেবে পরিচিত।

জামায়াতের রাজনৈতিক ‘পলিসি’ নিয়ে বিভিন্ন সময় দ্বিমত প্রকাশ, এমনকি দলটির নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েও আলোচনায় এসেছিলেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে নাম লেখাতে যাচ্ছেন এনসিপির খাতায়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলি’র প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন নাদিমুর।

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘নাদিমুর রহমান নিজে থেকেই এনসিপিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন।’

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাদিমুর রহমান বলেন, ‘এনসিপি তরুণদের শক্তি। তাদের অনেক কাজ আমাকে আকৃষ্ট করেছে। এটি একটি সম্ভাবনাময় দল। তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। আমি এখন দেশের বাইরে। এখান থেকেই তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। দেশে একটি যোগদান অনুষ্ঠানের কথাও রয়েছে।’

এনসিপিতে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নানা মতের নেতাকর্মীর যোগদানের ধারা শুরু হয় গত ১৯ এপ্রিল। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন— এই তিন দল, প্ল্যাটফর্ম ও সংগঠনের ৪৫ নেতাকর্মী দলটিতে যোগ দেন।

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এবং মুখপাত্র শাহরীন ইরা সেদিন যোগ দেন এনসিপিতে। তারা ছিলেন আপ বাংলাদেশ গঠনের উদ্যোক্তাদের অন্যতম। জুনায়েদ ও রাফে দুজনই জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি।

এনসিপি নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত অন্তত চার হাজার ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের আরও অনেক নেতার সঙ্গে দলে যোগদানের বিষয়ে আলোচনা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup