বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষায় ভালো করার দোয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪১ এএম
ফাইল ছবি
expand

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। সারা দেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। প্রত্যেকেই ভালো ফলাফল অর্জনের আশা করে। তবে ভালো ফলের জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। কঠোর পরিশ্রমই মানুষের জীবনে সফলতা এনে দেয় এবং লক্ষ্যপথকে সহজ করে তোলে।

ইসলামও ভালো ফলাফলের জন্য অলসতা ত্যাগ করে পরিশ্রম করার প্রতি গুরুত্ব দেয়। তাই নিয়মিত পড়াশোনার মাধ্যমে যথাযথ প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। আন্তরিকভাবে দোয়া করলে মনোবল বাড়ে এবং সফলতার পথ সুগম হয়।

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে ‘সালাতুল হাজত’ বা প্রয়োজন পূরণের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা যেতে পারে। হজরত মুহাম্মদ (সা.) যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন সালাতুল হাজত পড়তেন।

পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাঁর সাহায্য চাইতে হবে। পড়া মনে থাকা বা জ্ঞান বৃদ্ধির জন্য একটি দোয়া পড়তে হবে। দোয়াটি হলো—

رب زدني علماً উচ্চারণ: রব্বি জিদনি ইলমা। অর্থ: হে আমার পালনকর্তা, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও।

আরেকটি অর্থবহ চমৎকার দোয়া পড়া যেতে পারে। যে দোয়ায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয় অন্তর খুলে দেওয়ার। দোয়া করা হয় কাঙ্ক্ষিত কাজ সহজের। দোয়াটি হলো—

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي উচ্চারণ: রব্বিশ রাহলি সাদরি, ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়াহ লুল ওকদাতাম মিল লিসানি ইয়াফকাহু কাওলি।

অর্থ: হে আমার পালনকর্তা, তুমি আমার বুক প্রশস্ত করে দাও। আমার কাজ সহজ করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। (সুরা তহা, আয়াত: ২৫-২৮)

পরীক্ষায় ভালো করার আমল

১. পরীক্ষার হলে বসে বেশি বেশি দরুদ শরিফ পড়া। একটি ছোট দরুদ হলো—‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’। ২. ‘আসতাগফিরুল্লাহ পড়া’। ৩. ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’ পড়া। ৪. নিজের মনের ভাষায় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।
X
City bank
City bank