

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশজুড়ে মুসলমানদের আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে পবিত্র রমজান মাসের সমাপ্তি নির্ধারণ হবে এবং ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত হবে।
সোমবার (১৬ মার্চ) সরকারি এক বিবৃতিতে জানানো হয়, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪৭ হিজরি সালের রমজান মাসের ২৯তম দিন বুধবার। যদি ওই দিন সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তবে পরদিনই ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যথায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে।
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যারা খালি চোখ বা দুরবীণ ব্যবহার করে চাঁদ দেখতে সক্ষম, তারা যেন নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য নিবন্ধনের জন্য তথ্য জানান। প্রয়োজনে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রগুলোর সহায়তাও নেওয়া যেতে পারে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তারা যেন বিষয়টিতে গুরুত্ব দেন এবং নিজ নিজ অঞ্চলে গঠিত কমিটিগুলোর সঙ্গে যুক্ত থাকেন।’
দেশজুড়ে বিভিন্ন উঁচু স্থানে বুধবার সূর্যাস্তের সময় সরকারি চাঁদ দেখা কমিটিগুলো বৈঠকে বসবে। সমস্ত সাক্ষ্য যাচাই-বাছাই শেষে ঈদুল ফিতরের শুরুর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদি সুপ্রিম কোর্ট।
মন্তব্য করুন
