মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সারাদেশের মাদ্রাসায় যাচ্ছে ছাত্রদল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
ছাত্রদলের লোগো
expand
ছাত্রদলের লোগো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন ঘিরে এবার ভিন্নধর্মী উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

দলীয় নেতার ৫৯তম জন্মদিনে প্রচলিত কেক কাটা, পোস্টার–ব্যানার বা আনুষ্ঠানিক আয়োজন না করে নীরবে সামাজিক কার্যক্রম হাতে নেওয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, জন্মদিন উপলক্ষে সারাদেশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল আয়োজন করবে ছাত্রদলের বিভিন্ন ইউনিট।

১৯ নভেম্বর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এই নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০ নভেম্বর ২০২৫ তারিখে দলের শীর্ষ নেতার জন্মদিন উপলক্ষে কোনোরকম উৎসব বা আলোচনার আয়োজন না করে দেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীরা শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া আয়োজন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup