বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:০৯ এএম
বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু  ।। ছবি: সংগৃহীত
expand
বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ।। ছবি: সংগৃহীত

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের পর তার সমালোচনা করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টে বলেছেন, ‘প্রধানমন্ত্রী পালাইয়া গেলে কী হবে সংবিধানে যদি লেখা থাকতো তাইলে সবাই দলবেঁধে ক্যান্টনমেন্টে গেলো কেন? আবার সেখান থেকে বঙ্গভবনে গিয়ে ছাত্রদের সাথে মিটিং করে ‘কনভিক্টেড’ ড. ইউনূসকে সরকার প্রধান বানাতে হলো কেন?’

তিনি আরও বলেছেন, ‘বড় বড় বিশেষজ্ঞরা বসে সংবিধান খুলে সমাধান বের করে ফেললেই তো হতো। অথবা সালাহউদ্দিন ভাই শিলং থেকে সংবিধান পাঠ করে একটা সমাধান পাঠাই দিলেই তো পারতেন।’

এর আগে রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে প্রবেশ করার আগে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। বিষয়টি এখনো বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয় তখন দেখা যাবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদের না ‘

তিনি আরও বলেন, ‘সাংবিধানিকভাবে সেরকম কোনো পরিষদের (সংস্কার পরিষদ) অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয়, সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সে মত সেটা সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয় তারপরে যদি ফর্ম হয় যদি শপথ গ্রহণ করতে হয় সেটা তারপরের ব্যাপার।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup