মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের ৫ এলাকার মহাসড়ক নির্মাণের প্রস্তাব, প্রধানমন্ত্রীকে জাসদের অভিনন্দন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

বরিশালের একটি বড় অংশের জনগণের উন্নয়ন এবং জনকল্যানের লক্ষে রহমতপুর, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও ভোলা মহাসড়ক নির্মানের প্রস্তাব গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নৌ-পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীতে এ বিষয়ে দলটির পক্ষ থেকে আয়োজিত এক সভায় অভিনন্দন জানান বক্তারা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাসদ-শাহজাহান সিরাজের সাধারণ সম্পাদক আবদুল জলিল।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি ও সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনএফ এর সহ সভাপতি কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম, শেরে বাংলা পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, জাসদ-শাহজাহানব সিরাজের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা উদ্দিন মিন্টু, বরিশাল বিভাগ সমিতির সদস্য মুকিম হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank