রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১০:১১ পিএম আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: নুরুল হক নুর
expand
ছবি: নুরুল হক নুর

কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নুর বলেন, বিরোধীদলসহ সবাইকে আমি অনুরোধ করবো সরকারকে সহযোগিতা করেন। আন্দোলন সংগ্রাম আরো ৪ বছর পরে করেন। কারণ নির্বাচন তো আর পাঁচ বছর আগে কোনাভাবেই সম্ভব না, কেয়ামত হয়ে গেলেও সম্ভব না। কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে সরকারকে পাঁচ বছরের জন্য। আপনারা যদি রাজনৈতিক দল হিসেবে সরকারকে চাপে রাখবেন, সেটা ভালো। সেটা চার বছর পরে করেন। এখন পলিসিগত দিকে থেকে সংসদে ডিবেট করেন।

তিনি আরও বলেন, দেশের মধ্যে অভ্যন্তরীণভাবে যতটুকু জাতীয় ঐক্য থাকবে, সরকার তত শক্তিশালী ভাবে এই দেশকে এগিয়ে নিতে যেতে পারবে।

বিরোধীদলের সমালোচনা করে নুর বলেন, বিরোধীদল রাষ্ট্রপতিকে ওয়েলকাম জানাচ্ছে, চুমুও দিচ্ছে আবার বাইরে এসে গালাগাল করছে। আমরা জানতাম কেউ গণঅধিকারের লোক, কেউ বিএনপির, কেউ আওয়ামী লীগের লোক। পরে দেখা গেল তারা সব জামায়াত-শিবিরের লোক। এটা তাদের গুপ্ত রূপ ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন