রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে ‘জুলাই রক্ত ঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারের দোসর ও পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নামে অবশ্যই মামলা করা উচিত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি বলছে মামলা হবে না। তার সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে জানিয়ে তিনি আরও বলেন, এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদের পতন হলে তার নামেও মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের বয়লার মুরগি বলায় তিনি ক্ষমা চেয়ে পার পেয়েছেন। তা না হলে তাকেও ভারতের শিক্ষামন্ত্রীর মতো পদত্যাগ করতে হতো।

পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank