শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে সবাইকে সতর্ক করে নাহিদের পোস্ট 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাত পোহালেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। এ নিয়ে শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ভুয়া তথ্য এবং অপপ্রচারও তীব্রভাবে ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টা ৪ মিনিটে নাহিদ ইসলাম তার ফেসবুক পেজে পোস্ট করে বলেন, ‘ভুয়া তথ্য এবং অপপ্রচার থেকে সাবধান থাকুন। এমন কোনো ঘোষণা নাহিদ ইসলাম দেননি।’

তিনি পোস্টে রিউমর স্ক্যানারের ছবিও শেয়ার করেছেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার রাত ৯টা ৫৭ মিনিটে তাদের পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চ কোনো দল বা মার্কাকে সমর্থন করে না। নির্বাচকরা যেন ‘আপনার আসনের সবচেয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেন’ তা নিশ্চিত করতে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS France
Scheduled
27 Jun, 01:00 AM
VS
World Cup