রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় এলে দেশকে ফিলিস্তিন বানিয়ে ফেলবে: নুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
expand
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় এলে দেশকে ফিলিস্তিন বানিয়ে ফেলবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য জামায়াতে ইসলামীর মতো একটা হঠকারী দল এখন বিরোধীদল। বাংলাদেশের শুরু থেকেই এই দল হঠকারীর রাজনীতি করে এসেছে।’

নুরুল হক নুর আরও বলেন ‘আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে জামায়াত হয়তো ১৫-২০টা সিট পেত। তারা কি তবে বিরোধীদল হতে পারতো?’

জামায়াত ইসলামী প্রসঙ্গে তিনি বলেন ‘তারা কি রাষ্ট্র চালাতে পারবে? তারা কখনও রাজনৈতিকভাবে টপ লেভেলে গেলে দেশকে ফিলিস্তিন বানিয়ে ফেলবে। জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল না। এটা একটা হটকারী-উগ্রবাদী গোষ্ঠী। জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে আপনারা দেখেছেন, এই জামায়াতকে কোনো অ্যাম্বাসেডর ডেকে নিয়ে মিটিং করেছে? এখন হঠাৎ করে জামায়াত আমিরের বাসায় যাচ্ছে তারা। কেন? এটা হচ্ছে তাদের জন্য স্পেস করে দিচ্ছে। তাদের লাইনের কার্জকর্মে উৎসাহী করছে। এই অ্যাম্বাসেডররাই আবার সরকারকে চাপে দেওয়ার জন্য নতুন এজেন্ডা তৈরি করবে যে, বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে, জামায়াতে ইসলামী এইভাবে সারা দেশে ছেয়ে গেছে।’

এসময় সরকারের অবস্থান সম্পর্কে নুর বলেন, ‘জামায়াতে ইসলামী প্রশ্নে সরকারকে শক্ত অবস্থানে থাকতে হবে। জামায়াতের মতো দলের উত্থান আমাদের জন্য ভালো কিছু হবে?’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন