

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (০৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে হাইকমিশনারকে সালাম পৌঁছে দেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আজ মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাইকমিশনার ও তাঁর স্ত্রী আহত হন। বর্তমানে তারা কন্টিনেন্টাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সাক্ষাৎকালে মিয়া গোলাম পরওয়ার হাইকমিশনারের আশু আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন। এ সময় চিকিৎসার খোঁজ নেওয়ার জন্য আমিরে জামায়াতের প্রতি হাইকমিশনার কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন—সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সদস্যরা।