বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্নভাবে জুলাইয়ের চেতনাকে আন্ডারমাইন করার চেষ্টা চলছে: জামায়াত নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম
সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন
expand
সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন

সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, “জুলাইকে ঘিরে ষড়যন্ত্রের যাত্রা শুরু হয়েছে। বিভিন্নভাবে জুলাইয়ের চেতনাকে আন্ডারমাইন করার চেষ্টা চলছে। এর মধ্যে সবচেয়ে বড় অপচেষ্টা হলো জুলাই আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো। এ ধরনের বিভাজনমূলক রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়।”

শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘রক্তে ভেজা সবুজ ডানা’, ‘এক মুঠো রোদ’, ‘আমার জুলাই’, ‘জুলাই বাংলা বর্ণমালা’, ‘জুলাই স্মৃতি (দ্বিতীয় খণ্ড)’, ‘জুলাই রেভল্যুশন ওয়ালস’, ‘Spirit of July ’24 A-Z’ এবং ‘মক্তব’-সহ আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

তিনি বলেন, “জুলাই ছিল আপামর জনসাধারণের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেছিলেন। তাই জুলাই আন্দোলনের বিরুদ্ধে দেশের ভেতরে বা বাইরে কোনো ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব।”

সাইফুল আলম খান মিলন বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে বৈষম্য, বঞ্চনা ও অন্যায়ের কোনো স্থান থাকবে না। জুলাইয়ের চেতনাকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন