শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির সাথে ওয়াদা ভঙ্গ করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম
জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সরকারকে ক্ষমতায় আসার পেছনে অভ্যুত্থানের অবদান কতটুকু তা মনে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে। তারা শপথ গ্রহণ না করে জাতির সাথে দেয়া ওয়াদা ভঙ্গ করে প্রতারণা করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, যেদিন গণভোটের ৭০ শতাংশের রায় বাস্তবায়ন হবে সেদিনই স্বৈরাচার বিদায় নিবে। এ সময়ে তিনি গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

তিনি বলেন, সরকার মুখে জুলাইয়ের কথা বললেও কাজে অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়েছে। গণভোটের রায় নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে।

জাতীয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি বিরোধিতা করে জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা করছে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

বিএনপি নেতাদের উদ্দেশে জামায়াত আমির বলেন, এই বিপ্লবের কারণেই আপনারা বিদেশ থেকে স্বদেশে ফেরত আসতে পেরেছেন, নাহলে তো এটা কল্পনাও করতে পারতেন না।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, থানার ভেতরে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা ও সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর প্রমাণ করে দেশ কোন দিকে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন