

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নির্বাচনে ভোট গণনাকালে জাতিকে অন্ধকারে রেখে ফলাফল বদলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে ফলাফল বদলে দেবার প্রতিবাদে আইনিভাবে এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রতিকার প্রত্যাশা করবে জামায়াতে ইসলামী।
তিনি বলেন, জনগণের দ্বারা বিতাড়িত দলকে পুনর্বাসন করা হবে জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতার শামীল।
অধ্যাপক মজিবুর রহমান বলেন, একটি দল নির্বাচনের আগে গণভোটের পক্ষে থাকলেও এখন মত পাল্টাচ্ছেন। তিনি আশা করেন গণভোটের রায়ের বাস্তবায়নে সরকারি দলের শুভ বুদ্ধির উদয় হবে।
জামায়াতের এই নেতা বলেন, সামাজিক ভাবে দেশটাকে ভালো রাখতে চাই এবং রাজনৈতিক ভাবেও দেশটাকে ভালো রাখতে চাই। দেশ কোনো ভোগান্তির মধ্যে যাক সেটা চাই না, আমরা চাই দেশটা ভালো ভাবে চলুক।
চরিত্র ভালো হলে চাঁদাবাজি করতে হবে না, যাকাত ব্যাবস্থা চালু না হলে মন্দ কাজ বন্ধ হবে না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত একটি দেশে পরিনত করতে হবে।
মন্তব্য করুন
