শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দলে সুযোগ না পেয়ে ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

ভারতের মহারাষ্ট্রে দলে সুযোগ না পাওয়ার হতাশার মধ্যে অদিতি চৌখাণ্ডে (১৭) নামে এক নারী ক্রিকেটারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাজ্যটির ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ভোর ৫টার দিকে নাগপুরের লক্ষ্মী নগর এলাকার একটি বাসা থেকে অদিতির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, “আমি দলে জায়গা পাইনি।” একই চিরকুটে অদিতি তার ভাই প্রবালকে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করার শুভকামনাও জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এক পুলিশ কর্মকর্তা জানান, সম্প্রতি বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে সুযোগ না পাওয়ায় অদিতি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করতে হবে।

প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, কেন তিনি বারবার দলে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন