শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মহিলাদলের আলোচনা সভা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
expand

টাঙ্গাইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান নীলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রক্সি মেহেদীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, আপনারা দুঃসময়ে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আমরা জানি। আপনাদের অবশ্যই মূল্যায়িত করা হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে কোন ভাবে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম না হয় সেদিকে লক্ষ্য রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধান বক্তা, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও মহিলা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank