মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শেখ হাসিনার উদ্দেশে হুইপ দুলু

‘সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

আওয়ামী লীগের শাসনামলে নাটোরে অসংখ্য নেতাকর্মী হত্যার বিচার হয়নি উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহস থাকলে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন।

তিনি বলেন, “শেখ হাসিনাকে বলব, আপনার সাহস থাকলে দেশে আসেন। দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।”

অনুষ্ঠানে নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে হুইপ দুলু বলেন, ৪৮ বছর আগে স্কুলের ছাত্রাবস্থায় বিএনপির জন্মলগ্ন থেকেই তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ দেশের মানুষ আজীবন মনে রাখবে উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান দলটির জন্ম না দিলে তিনি আজ সংসদ সদস্য ও হুইপ হতে পারতেন না। বিএনপির কর্মী হিসেবেই বেঁচে থাকতে চান বলে জানান তিনি।

আওয়ামী লীগ খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করলেও তা সফল হয়নি বলে মন্তব্য করেন দুলু। তিনি অভিযোগ করেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল।

একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু মিথ্যা মামলা দিয়েই দেশান্তর করা হয়নি, বরং শারীরিক নির্যাতন করে তাঁর হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank