

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট করেছেন। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
সোমবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় এসএসসি ফলাফল প্রকাশের পর তিনি তার ভেরিফায়েড ফেসুবকে এ পোস্ট করেন।
অভিভাবক ও শিক্ষার্থীরা এমপি নয়নের এমন পোস্টে অভিভূত ও আবেগতাড়িত হয়ে পড়েন। অনেকে কমেন্টে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নুরুল ইসলাম নয়ন তার পোস্টে লেখেন, ‘চরফ্যাশন-মনপুরার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল তোমাদের কাছে পৌঁছে গেছে। উত্তীর্ণ প্রিয় শিক্ষার্থীদের সবাইকে অভিনন্দন এবং যারা অকৃতকার্য হয়েছো তাদের প্রতি একটাই অনুরোধ, আগামীবারের প্রস্তুতিটা যেন আরও ভালো হয়। জীবন চলমান, ব্যর্থতা অনেক সময় সফলতার প্রাণশক্তি হয়ে ওঠে। সবার জন্য শুভকামনা রইল।’
তিন লেখেন, ‘সম্মানিত শিক্ষকদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, একজন ছাত্রের সফল হওয়া বা প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। ’
যুবদল সাধারণ সম্পাদক আরও লেখেন- ‘আসুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক ও সফল রাষ্ট্র বিনির্মাণে সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করি। আমিন।