

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ।
তিনি বলেন, '১৭ বছরের ক্ষুধায় এখন বেকারদের স্কুলের চাকরি গুলোও খেয়ে ফেলবেন ম্যানেজিং কমিটির মাধ্যমে? দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করুন।'
সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, 'ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছে। মিটিংয়ের কার্যবিবরণী হাতে এসেছে, এতে কোন সন্দেহ নেই। সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপন দেওয়ার মাধ্যমে কার্যকর করা হবে।'
তিনি লেখেন, 'এখন উক্ত সিদ্ধান্ত বাতিল করতে হলে সিদ্ধান্ত গ্রহণকারী সকল স্টেকহোল্ডারদের নিয়ে আবার বৈঠক করে পূর্বের সিদ্ধান্ত বাতিল করে কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে।'
সবাইকে বোকা বানানো হচ্ছে উল্লেখ করে তিনি লেখেন, 'অন্যথায় বর্তমান সিদ্ধান্তই বলবৎ থাকবে এবং সংশ্লিষ্ট ডেস্ক প্রজ্ঞাপন জারি করতে বাধ্য থাকবে। প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত কার্যবিবরণীতে আসার পরেও কেমন করে নির্লজ্জ ভাবে মিথ্যা বলে এরা। আমিও তো ভাই কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসলাম, সবাইকে বোকা ভাবলে কিভাবে হবে!'
দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়ে তিনি প্রশ্ন রেখে লেখেন, '১৭ বছরের ক্ষুধায় এখন বেকারদের স্কুলের চাকরি গুলোও খেয়ে ফেলবেন ম্যানেজিং কমিটির মাধ্যমে? দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করুন।'