রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে সবচেয়ে বেশি ‘ফেল’ যে বিষয়ে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে ইংরেজি ও গণিতে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিপরীতে আইসিটি বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর বিষয়ভিত্তিক ফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।

ফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৭৮ দশমিক ৪০ শতাংশ এবং গণিতে ৮২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। রাজশাহী বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৪ দশমিক ৭ শতাংশ এবং গণিতে ৭৭ দশমিক ১৭ শতাংশ।

কুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৮১ দশমিক ২৯ ও ৮১ দশমিক ৭৫ শতাংশ। যশোর বোর্ডে এ দুটি বিষয়ে পাসের হার যথাক্রমে ৭১ দশমিক ৮৪ ও ৮৩ দশমিক ৩৪ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে ইংরেজিতে ৭২ দশমিক ২৭ এবং গণিতে ৮০ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বরিশালে এ হার যথাক্রমে ৬৯ দশমিক ২৪ ও ৭৭ দশমিক ৯৮ শতাংশ। সিলেটে ইংরেজিতে ৬৯ দশমিক ১১ এবং গণিতে ৭৫ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

দিনাজপুর বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭২ দশমিক ৯১ শতাংশ এবং গণিতে ৭১ দশমিক ০৫ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে ৬৬ দশমিক ৬৪ এবং গণিতে ৬৯ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৭৯ দশমিক ২১ শতাংশ এবং গণিতে ৬৯ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৯৪ দশমিক ৭৯ শতাংশ এবং গণিতে ৭০ দশমিক ৯২ শতাংশ।

অন্যদিকে, সব বোর্ড মিলিয়ে আইসিটি বিষয়ে তুলনামূলক সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

গত বছর গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে এবার পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষা ২০২৬
X
City bank
City bank