

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিজের দলের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার অনুরোধ জানালেন ঝালকাঠি-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
তিনি বলেন, ঝালকাঠি'র বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময় খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকলাতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারী পাহারা দিয়ে খেয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময় আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মনে হচ্ছে আপনারা দলটাকেই খেয়ে ফেলবেন।
বিএনপির এই এমপি তিরস্কার করে আরও বলেন, লজ্জা থাকা উচিত যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই ৩৬ জুলাই শহীদদের জন্য ৫ অগাস্ট একটু দোয়া মোনাজাত করতে পারেননি।
পোস্টের শেষে তিনি ‘শুধু নেতা হতে পদের আকাঙ্ক্ষায় থাকলে দ্রুতই দল থেকে ঝরে পড়বেন‘ বলে সতর্ক করেন।