রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের প্রতি জরুরি নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০২:১০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সারাদেশে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১১ জুলাই) দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সর্বাত্মক মানবিক সহায়তা নিশ্চিত করতে দেশের বন্যাকবলিত জেলা, মহানগর ও সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।

স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে চার দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো— স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন বিতরণ, শিশু, নারী, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান এবং বন্যাকবলিত এলাকায় পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি।

বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান বন্যাকবলিত এলাকার সব ইউনিটের নেতাকর্মীদের এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS England
45'+5'
1 - 1
36' Andreas Schjelderup
45'+2' Jude Bellingham
World Cup