

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মন্ত্রীত্ব পাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করিনি; সংসদে দেশের জনগণের কথা বলা জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি বলেন, দেশ ও জনগণের সেবা মাধ্যমে বাকি জীবন বেঁচে থাকতে চাই। এর বাইরে আমার কোনো কাজ নেই।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জে দক্ষিণ শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
এসময় বাবু গয়েশ্বর প্রশাসনকেও উদ্দেশ্য করে বলেন, আপনারা পেশাদারিত্ব বজায় রাখবেন, কারো দাসত্ব করবেন না। দেশ রক্ষায় নিজেকে প্রস্তুত রাখুন।
তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের লড়াই আমাদের গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছে। সকল দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। বিগত ১৭ বছরে যারা নির্বাচন ও গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা মুক্তিযুদ্ধকেও বিক্রি করেছে। তবে আজ নির্বাচনের মাধ্যমে স্বাধীন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে এবং জনগণের প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে দেশ।
সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ ঢাকা জেলা বিএনপি এবং কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
