

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা ১৭ এর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ক্যান্টনমেন্ট থানার কালশী ইউসিবি এলাকায় গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে একত্রিত হয়ে মিছিলে অংশ নেন এবং মিছিল শেষে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
আব্দুস সালাম বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা দেখে বিরোধীপক্ষ অস্থির। তাদের উদ্দেশ্যে আমরা বলব আপনারা ধৈর্য ধারণ করুন। নির্বাচনের প্রতিযোগিতা করছেন, কি পরিমান ভোট পান সেটা আপনাদের দেখতে হবে।
বিগত দিনে আপনারা বিএনপির সাথে নির্বাচন করে অনেক ভালো ফল করেছেন। এবার বিরোধী দলের নির্বাচন করে কি পরিমাণ ভোট পান সেটাও আপনাদের যাচাই করা প্রয়োজন প্রয়োজন।
অত্র এলাকার বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে আমরা অভিভূত। মনে রাখতে হবে আপনারা ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রীকে। একজন এমপিকে নয়। তিনি সরাসরি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। তার উন্নয়নের জন্য কারো কাছে যাওয়ার দরকার হবে না। আপনাদের গ্যাস বিদ্যুৎ পানিসহ নানান সংকট। কেউ কেউ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেন। শিশুদের ভালো খেলার মাঠ নাই। স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত অনেক সমস্যা। প্রধানমন্ত্রী সরাসরি আপনাদের এই সমস্যার সমাধান করবেন। আপনারা আসছে ১২ ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে ভোট দিবেন। আপনাদের ভোট দেয়া মানেই প্রধানমন্ত্রীকে ভোট দেয়া। এদিক থেকে আপনারা অনেক বেশি ভাগ্যবান। আপনার এই সুযোগকে কাজে লাগবেন।
থানা সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে উক্ত নির্বাচনী মিছিলে উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা বাদরু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন

