শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিপক্ষের মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয়: মির্জা আব্বাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রতিপক্ষের সমালোচনা করা স্বাভাবিক হলেও, মিথ্যা বা প্রতারণামূলক বক্তব্য দেওয়া স্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, আমরা সাচ্চা মুসলমান, মিথ্যা কথা বলি না। আমাদের ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করি। তাই নির্বাচনে মিথ্যা কথা বলবো না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজা ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনী প্রচারণায় নিজের করা কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরবো। অন্য কোনো দলের নেতা বা প্রার্থীদের নিয়ে অশোভন বা নোংরা ভাষা ব্যবহার করবো না। এসময় জনগণকে সততা ও সত্যনিষ্ঠতার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা-৮ আসনের ধানের শীষের এ প্রার্থী বলেন, এই দেশের মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে। আশা করি, ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করবেন। ভোটিং সেন্টারে রেজাল্ট পাওয়া পর্যন্ত আমাদের উপস্থিতি বজায় থাকবে।

আব্বাস বলেন, কেউ কোনো ধরনের গণ্ডগোল বা ঝগড়ায় জড়াবেন না। তবে নির্বাচনের পর প্রয়োজনে লড়াই করতে প্রস্তুত আছি। এসময় তিনি এলাকাবাসীকে নিজের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং ভোটে সমর্থনের আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X