শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১২ তারিখের জন্য প্রস্তুত থাকুন, সত্যের জয় হবেই: জামায়াত আমির 

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম
নাটোরে নির্বাচনী জনসভায় জামায়াত আমির
expand
নাটোরে নির্বাচনী জনসভায় জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলছেন, ‘সারাদেশে জনজোয়ার সৃষ্টি হয়েছে। সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। ১২ তারিখের সেই দিনটির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ১২ তারিখ রাতে নিজেদের পাওনা সঙ্গে ঘরে ফিরবেন।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন,‘লুটেরারা, ব্যাংক ডাকাতরা, শেয়ার মার্কেট লুন্ঠনকারীরা দেশের ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে ওদের পেটের ভেতর থেকে এই টাকা বের করে আনব এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা করবো।’

তিনি বলেন, ‘একজন সাধারণ মানুষ নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের আওতায় আনতে হবে। এর নাম ন্যায়বিচার। জাতি মুখিয়ে আছে সেই বিচার দেখার জন্যে।’

লুটেরাদের জন্য ভোটাররা লালকার্ড তৈরি করে রেখেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যারা আগেও দেশের টাকা চুরি করেছে, তারা এখনো চুরি করে। ১২ তারিখ দেশের মানুষ, সাড়ে ১২কোটি ভোটার তাদের জন্য সাড়ে তাদের ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছেন।’

যুবদের দেশ করার সুযোগ নিশ্চিতের অঙ্গীকার করে জামায়াত আমির বলেন, ‘আমাদের যুবকরা যেভাবে এই বাংলাদেশকে সোনার দেশ হিসেবে গড়ে দিতে পারতো, সেই সুযোগ আমরা তাদেরকে দেই নাই। আমরা ওই সুযোগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ।’

নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, ডাকসুর জিএস এস এম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম রনি। এছাড়াও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X