

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালপুর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান শৈলেন্দ্র নাথ বাইন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছি না। আর বর্তমান পরিস্থিতিতে তো কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া একেবারেই সম্ভব নয়। তাই রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সকল পদ-পদবী থেকে পদত্যাগ করলাম।

